বিএনপি সরকারের প্রথম একশ দিনে দুইশ উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সরকারের এ অগ্রযাত্রার উল্লেখযোগ্য অর্জন, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও গৃহীত উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি ই-বুক প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৭ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এই ই-বুকটি সময়ের সঙ্গে সঙ্গে নিয়মিত হালনাগাদ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০০ দিনে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক উদ্যোগ, নীতিগত সিদ্ধান্ত ও জনকল্যাণমূলক কার্যক্রমের সারসংক্ষেপ এই ই-বুকে তুলে ধরা হয়েছে। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণকে বিস্তারিত ধারণা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
আগ্রহী পাঠকদের জন্য ই-বুকটি অনলাইনে উন্মুক্ত রাখা হয়েছে।
এ ছাড়া ই-বুকটি নিয়ে সাধারণ নাগরিকদের মতামত, পরামর্শ ও গঠনমূলক মন্তব্য সাদরে গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ই-বুক লিংক: https://heyzine.com/flip-book/d53270df69.html





