পর্দার জনপ্রিয় জুটি
তৃষা ও বিজয়ের দীর্ঘ কর্মজীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে তাঁদের যৌথ চলচ্চিত্র। তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র ‘ঘিল্লি’, ‘থিরুপচি’, ‘আথি’, ‘কুরুভি’ ও ‘লিও’তে। এ ছাড়া বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব টাইম’ সিনেমাতেও বিশেষ উপস্থিতি ছিল তৃষার।
দক্ষিণি সিনেমার দর্শকদের কাছে বিজয়–তৃষার রসায়ন এখনো বিশেষ আকর্ষণের বিষয়। ফলে তাঁদের ঘিরে যেকোনো খবরই দ্রুত ভাইরাল হয়ে যায়।
ইন্ডিয়া টুডে অবলম্বনে



