বিশ্ব নেতৃত্বকে মতপার্থক্য দূরে সরিয়ে রেখে পরিবেশ রক্ষায় জলবায়ূ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ডানিয়ালে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রক্ষাপটে জলবায়ূ নেতৃত্ব’ শীর্ষক অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনসহ জলবায়ূ ও পরিবেশ রক্ষায় নানা পরিকল্পনা তুলে ধরে বলেছেন পরিবেশ রক্ষায় ভূমিকা পালনে প্রস্তুত বাংলাদেশ। চীন সফরের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী।



