সঞ্চয়পত্র নাকি শেয়ার, কোথায় বিনিয়োগ করবেন

সঞ্চয়পত্র নাকি শেয়ার, কোথায় বিনিয়োগ করবেন

৩. যখন-তখন ভাঙানো বনাম মেয়াদ পূর্তির আগে নয়

এখানে সঞ্চয়পত্রে পিছিয়ে আছে। কারণ, শেয়ার আপনি যেকোনো সময় বিক্রি করে নগদ টাকায় পরিণত করতে পারেন। ফলে টাকার দরকার হলে শেয়ার বিক্রি করা যাবে। তবে কেনা দামের চেয়ে কম দামে বিক্রি করলে লোকসান হবে।

অন্যদিকে সঞ্চয়পত্রে মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুললে জরিমানা বা মুনাফা কমার ঝুঁকি থাকে।

৪. কর ও নিয়মনীতি

সঞ্চয়পত্রে উৎসে কর কাটা হয় এবং বিনিয়োগসীমা নির্দিষ্ট থাকে। যেমন পরিবার সঞ্চয়পত্র ৪৫ লাখ টাকা পর্যন্ত একক নামে কেনা যায়।

অন্যদিকে শেয়ারবাজারে ডিভিডেন্ডে কর কম, আবার দীর্ঘমেয়াদি বিনিয়োগে মূলধনি লাভের ওপর কর তুলনামূলকভাবে কম। ফলে কর-সাশ্রয়ের দিক থেকেও শেয়ার কিছুটা এগিয়ে আছে। শেয়ারবাজারে বিনিয়োগের কোনো নির্দিষ্ট সীমা নেই। আপনি যত ইচ্ছে বিনিয়োগ করতে পারেন।

তবে সঞ্চয়পত্র ও শেয়ারবাজার—উভয় ক্ষেত্রে বিনিয়োগ করে কর রেয়াত পাওয়ার সুযোগ আছে।

Scroll to Top