শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের জামিন | চ্যানেল আই অনলাইন

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের জামিন | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আপিল আবেদন গ্রহণ করে জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এছাড়াও নিম্ন আদালতের দেওয়া সাজা স্থগিত করেছেন আপিল ট্রাইব্যুনাল।

রোববার ২৮ জানুয়ারি আদালত তাদের আবেদন গ্রহণ করে জামিন দেন।

Bkash

গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস এবং এর পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহানকে ছয় মাসের কারাদণ্ড দেন। রায়ের পরপরই পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চারজনকেই এক মাসের জামিন দেন।

ছয় মাসের কারাদণ্ড ছাড়াও চারজনকেই ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২৫ দিন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও, আদালত তাদের এক মাসের মধ্যে শ্রম আইন-২০০৬ এর প্রাসঙ্গিক ধারাগুলো মেনে চলার নির্দেশ দেন।

Scroll to Top