পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনার ভার্চুয়াল সভায় বক্তব্য দেওয়ার বিষয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ। বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠনের প্রধান কোথায় কি বলছেন, তার জবাব দেওয়ার মতো সময় বাংলাদেশ সরকারের নেই। ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকান্ড দু’দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।




