শপথ নিলেন সিইসি ও চার নির্বাচন কমিশনার | চ্যানেল আই অনলাইন

শপথ নিলেন সিইসি ও চার নির্বাচন কমিশনার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীন এবং চার নির্বাচন কমিশনার শপথগ্রহণ করেছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদেরকে শপথবাক্য পাঠ করান।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত সিইসিসহ ও অন্যান্য নির্বাচন কমিশনাররা শপথগ্রহণ করেন।

এর আগে ২১ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়।

শপথ নিয়েছেন চার নির্বাচন কমিশনার

নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন: সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

GOVT

অনুসন্ধান (সার্চ) কমিটির প্রস্তাবিত তালিকা থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন।

Chokroanimation

Scroll to Top