ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি-আর্সেনালের ম্যাচটা তখন ৮০ মিনিট পেরিয়ে গেছে। সম্ভাব্য গোল শূন্য ম্যাচ কল্পনা করে সবচেয়ে বেশি খুশি ছিল লিভারপুলের সমর্থকেরা। এই ম্যাচ ড্র হলে শীর্ষে থাকা লিভারপুল এক ম্যাচ হাতে রেখে এগিয়ে থাকত ৬ পয়েন্টে।
কিন্তু ম্যাচের ৮১ থেকে ৮৭ মিনিটের মধ্যে বদলে গেল দৃশ্যপট। ৬ মিনিটের মধ্যে দুই গোল করে আর্সেনালকে ২-০ গোলের জয় এনে দেন মিকেল মেরিনো। এই জয়ে লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধানটাও এখন চারে নামিয়ে এনেছে গানাররা।



