
লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ ২০২৬-এর ১৩তম আসরের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।এবারের আসরে আন্তর্জাতিক বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ইলাহে ইসমাইলি পরিচালিত ‘এ মুভ’। জাতীয় বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফাহিম হামিদ পরিচালিত ‘বেঙ্গল মেমোরি’।
আন্তর্জাতিক বিভাগে বিশেষ জুরি স্বীকৃতি পেয়েছে আরুম নাম পরিচালিত ‘কে-ফ্যামিলি অ্যাফেয়ার্স’। এ ছাড়া আন্তর্জাতিক বিভাগে ইয়ুথ জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ‘এ মুভ’। জাতীয় বিভাগে ইয়ুথ জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছে মাশরুকুর রহমান খান পরিচালিত ‘উথাল পাথাল’।
পুরস্কার বিজয়ীদের তালিকা
সেরা চলচ্চিত্র (আন্তর্জাতিক): ‘এ মুভ’ — পরিচালক ইলাহে ইসমাইলি
সেরা চলচ্চিত্র (জাতীয়): ‘বেঙ্গল মেমোরি’ — পরিচালক ফাহিম হামিদ
বিশেষ জুরি স্বীকৃতি (আন্তর্জাতিক): ‘কে-ফ্যামিলি অ্যাফেয়ার্স’ — পরিচালক আরুম নাম
ইয়ুথ জুরি অ্যাওয়ার্ড (আন্তর্জাতিক): ‘এ মুভ’ — পরিচালক ইলাহে ইসমাইলি
ইয়ুথ জুরি অ্যাওয়ার্ড (জাতীয়): ‘উথাল পাথাল’ — পরিচালক মাশরুকুর রহমান খান।
উৎসবের আয়োজকেরা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, এবারের উৎসবে অংশ নেওয়া প্রত্যেক নির্মাতার প্রতি তারা কৃতজ্ঞ। নির্মাতারা তাদের গল্পগুলো উৎসবের সঙ্গে ভাগ করে নেওয়ায় তাদের ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে নির্মাতাদের আরও চলচ্চিত্র নির্মাণ, আরও দর্শকের কাছে পৌঁছানো এবং ভবিষ্যতে আরও পুরস্কার অর্জনের শুভকামনা জানানো হয়েছে।
আয়োজকেরা উৎসবের বিচারক ও ইয়ুথ জুরি সদস্যদের সময় ও সুচিন্তিত মূল্যায়নের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি স্বেচ্ছাসেবক, সহযোগী প্রতিষ্ঠান, আলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকা এবং উৎসবে অংশ নেওয়া দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবারের উৎসবে চলচ্চিত্রের মাধ্যমে গল্প বলা, নির্মাতাদের সৃজনশীলতা এবং দর্শকদের অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

