লাল কার্ড দেখে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস | চ্যানেল আই অনলাইন

লাল কার্ড দেখে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস | চ্যানেল আই অনলাইন

ঘটনাবহুল ম‍্যাচ দিয়ে শুরু হলো লা লিগার নতুন বছর। ম‍্যাচ জুড়ে ছিল বিতর্ক আর নানা নাটকীয়তা। গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস জুনিয়র। পেনাল্টি মিস করলেন জুড বেলিংহাম। রিয়ালের এমন বাজে দিনে হাল ধরলেন লুকা মদ্রিচ। বদলি নেমে দলকে সমতায় ফেরান এই অভিজ্ঞ মিডফিল্ডার। আর যোগ করা সময়ে গোল করে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করেন বেলিংহাম।

ভ্যালেন্সিয়ার মাঠে শুক্রবার রাতের উত্তেজনা ছড়ানো ম‍্যাচে ২-১ গোলে জিতেছে রিয়াল। জয় পরাজর ছাপিয়ে সবচেয়ে বড় ঘটনাটি ছিল ৭৯ মিনিটে। তর্কাতর্কির এক পর্যায়ে ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের গায়ে আঘাত করে বসেন ভিনিসিয়াস। লাল কার্ড দেখতে হয় তাকে।

রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের কাছে ক্ষমাও চাইলেন ব্রাজিলীয় তারকা। নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দুঃখিত এবং দলকে ধন্যবাদ।’

তবে দলের কোচ কার্লো আনচেলত্তির মতে লাল কার্ড হওয়ার মতো কিছু হয়নি, ‘আমরা মনে করি এটি একটি লাল কার্ড ছিল না, এটি ছিল দুটি হলুদ কার্ড। দল পেনাল্টি মিস করেছে, গোল করতেও ব্যর্থ হয়েছে। এসব কিছুতেই এটা পরিষ্কার যে আমাদের প্রথমার্ধ কতটা খারাপ ছিল। দ্বিতীয়ার্ধ কতটা ভালো ছিল তাও ব্যাখ্যা করা কঠিন। তবে এই দুই ধরনের খেলা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। ’

GOVT

‘আমরা এই লাল কার্ড বাতিলের জন্য আপিল করব। জানি না তারা এটা মানবে কিনা। স্টোলে দিমিত্রিয়েভস্কি আগে ভিনিকে স্পর্শ করেছে বিপরীতে ভিনি ধাক্কা দিয়েছে। ভিনি পরবর্তী খেলা খেলতে পারবে কিনা সেটা এখনও জানি না। তবে সে এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

নাটকীয় এই জয়ে দারুণ এক কীর্তিও গড়েছে রিয়াল । লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে ৫০০০ পয়েন্টের মাইলফলক পেরিয়েছে তারা। লা লিগার শুরু থেকে এখন পর্যন্ত রিয়ালের অর্জিত মোট পয়েন্ট ৫০০২।

Shoroter Joba

Scroll to Top