রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

বিএনপির নবঘোষিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুনের পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রুহুল কবির রিজভীকে দেওয়া তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের স্বীকৃতি। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’ বলেছে, দীর্ঘ রাজনৈতিক পথচলায় রিজভী স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সাহস, ত্যাগ ও আপসহীনতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতীয়তাবাদী রাজনীতির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মানুষের অধিকার রক্ষা এবং নিপীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে রিজভীর মানবিক ভূমিকা ‘আমরা বিএনপি পরিবার’-এর কার্যক্রমের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তার দিকনির্দেশনা ও অভিভাবকসুলভ পরামর্শ সংগঠনটির মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, রিজভীর দূরদর্শী নেতৃত্ব ও সাংগঠনিক প্রজ্ঞায় বিএনপি আরও সুসংগঠিত হবে। একই সঙ্গে গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

বিবৃতিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুনের পক্ষ থেকে রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

Scroll to Top