রিয়াদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি সৌদি আরবের – DesheBideshe

রিয়াদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি সৌদি আরবের – DesheBideshe

রিয়াদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি সৌদি আরবের – DesheBideshe

রিয়াদ, ১ মার্চ – সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, তারা সফলভাবে এই ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিয়াদ বিমানবন্দর ও মার্কিন সৈন্যদের অবস্থানরত বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

উপসাগরীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছে, রবিবার বিকেলের দিকে রিয়াদ বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে ধেয়ে আসা সব ইরানি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, এই হামলার ঘটনায় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

বিমানবন্দরের নিকটবর্তী একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখেছেন এবং বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এর আগে রিয়াদের পূর্বাঞ্চলের বাসিন্দা ও এএফপির প্রতিনিধিরাও বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছিলেন।

এনএন/ ১ মার্চ ২০২৬



Scroll to Top