রিজওয়ান বরখাস্ত, পাকিস্তানের নতুন অধিনায়ক কে? | চ্যানেল আই অনলাইন

রিজওয়ান বরখাস্ত, পাকিস্তানের নতুন অধিনায়ক কে? | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। নতুন অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে, জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রিজওয়ানকে সরানোর কোন কারণ জানায়নি পিসিবি। পিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে তার নামও উল্লেখ করেনি। বোর্ডের ভাষ্য, ইসলামাবাদে নির্বাচক কমিটি ও সাদা-বলের দলের প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হয়।

২০২৩ সালে শাহিন আফ্রিদিকে টি-টুয়েন্টি অধিনায়ক করা হয়েছিল। সেসময় কোন কারণ ছাড়াই কেবল এক সিরিজ পরে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়। যদিও পিএসএলে অধিনায়ক হিসেবে তিনি বেশ সফল। লাহোর কালান্দার্সকে ২০২২, ২০২৩ ও ২০২৫ সালে তিনটি শিরোপা জিতিয়েছেন।

আফ্রিদি এপর্যন্ত ৬৬ ওয়ানডে ও ৯২ টি-টুয়েন্টি ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন, উইকেট শিকার করেছেন ২৪৯টি। ৩২ টেস্টে ১২০ উইকেট শিকার করেছেন তিনি।

Scroll to Top