রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট | চ্যানেল আই অনলাইন

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আগামী সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত পাঁচ দিনের এ সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি এবং অবকাঠামোগত সহযোগিতা নিয়ে আলোচনা হবে। বেইজিং জানিয়েছে, এই সফরের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে চায় চীন।

এটি প্রেসিডেন্ট হিসেবে মিন অং হ্লাইংয়ের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। গত এপ্রিল মাসে দায়িত্ব নেওয়ার পর প্রথমে তিনি ভারত সফর করেন।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে মিয়ানমার। এরপর দেশটির সামরিক বাহিনী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে।

চীনের সঙ্গে মিয়ানমারের রয়েছে প্রায় ২,১০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। সীমান্ত নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বেইজিং দেশটির পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা জ্বালানি ও পরিবহন প্রকল্পগুলো পুনরায় চালু করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

Scroll to Top