রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন, ভোরে মিলল লাশ

রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন, ভোরে মিলল লাশ

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে আবু তাহের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। এরপর সারা রাত আর বাড়ি ফেরেননি। রাত থেকেই পরিবারের লোকজন আবু তাহেরকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, কিন্তু তাঁর হদিস পাননি। আজ ভোরে তাঁরা জানতে পারেন, রাজানগর গ্রামের কাঁচা রাস্তার ওপর এক ব্যক্তির লাশ পড়ে আছে। বিষয়টি স্থানীয় বাসিন্দারা আবু তাহেরের পরিবারের লোকজনকে জানান। এরপর পরিবারের লোকজন সেখানে যান। এর মধ্যে পুলিশকেও খবর দেওয়া হয়।

নিহত আবু তাহেরের ছোট বোন আঁখি বেগমের দাবি, তাঁর ভাইকে কেউ হত্যা করেছে। কেন, কী কারণে হত্যা করেছে, সেটা তাঁরা জানেন না। ভাইয়ের হত্যাকারীদের বিচার চান তাঁরা।

Scroll to Top