রাতের অন্ধকারে ভয়ঙ্কর ঘটনা! নার্সারিতেই কেটে ফেলা হল…! দেগঙ্গায় শোরগোল

রাতের অন্ধকারে ভয়ঙ্কর ঘটনা! নার্সারিতেই কেটে ফেলা হল…! দেগঙ্গায় শোরগোল

Last Updated:

চাকলা এলাকার মানুষের প্রধান জীবিকা নার্সারির মাধ্যমে চারাগাছ বিক্রি

নার্সারিতে চারাগাছ কেটে নষ্ট করে দেওয়া হল। প্রতীকী ছবি রাতের অন্ধকারে ভয়ঙ্কর ঘটনা! নার্সারিতেই কেটে ফেলা হল…! দেগঙ্গায় শোরগোল
নার্সারিতে চারাগাছ কেটে নষ্ট করে দেওয়া হল। প্রতীকী ছবি

দেগঙ্গা, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলমঃ রাতের অন্ধকারে নার্সারিতে গাছ নিধন। উত্তর ২৪ পরগণার দেগঙ্গার চাকলা এলাকায় পরপর দু’টি নার্সারিতে কয়েক হাজার উন্নত প্রযুক্তির গাছের চারা কেটে নষ্ট করে দেওয়া হয়। প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ২ নার্সারির মালিক।

চাকলা এলাকার মানুষের প্রধান জীবিকা নার্সারির মাধ্যমে চারাগাছ বিক্রি। বিঘার পর বিঘা জমিতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উন্নত প্রযুক্তির আম, কাঁঠাল, জাম, লেবু, মোসাম্বি, ডালিম চারা গাছ তৈরি করা হয়। বিক্রির উদ্দেশে তৈরি করা হয় এই গাছগুলি।

এই ঘটনায় অন্যান্য নার্সারি মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত দুই নার্সারির মালিক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Scroll to Top