রাজাপুরে জাটকা নিধনবিরোধী অভিযানে ৩ জেলের কারাদণ্ড

রাজাপুরে জাটকা নিধনবিরোধী অভিযানে ৩ জেলের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে জাটকা নিধনবিরোধী অভিযানে তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চারটি অবৈধ বেহুন্দি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রাজাপুরে জাটকা নিধনবিরোধী অভিযানে ৩ জেলের কারাদণ্ড

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে বিষখালী নদীর বাদুরতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে নিষিদ্ধ বেহুন্দি জাল ব্যবহার করে ইলিশের পোনা (জাটকা) নিধনের সময় দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়। একই সঙ্গে জাল বিক্রির সঙ্গে জড়িত আরও একজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে চারটি রাক্ষুসে বেহুন্দি জাল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আক্কাস সিকদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং নিজাম হাওলাদার ও রফিকুল ইসলামকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, বিষখালী নদীতে ইলিশের পোনা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Scroll to Top