রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যা

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যা

ওসি সাজ্জাদ রোমন প্রথম আলোকে বলেন, মরিয়ম ও সুফিয়ার মাথায় শিল–পাটার আঘাত এবং পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি ও শিল–পাটা জব্দ করেছে। ওই বাসা থেকে টাকা, স্বর্ণালংকারসহ কোনো মালামাল খোয়া যায়নি। বাসার দরজা–জানালা ও গ্রিল অক্ষত। বাড়ির নিরাপত্তাকর্মী ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানান। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানান, সকালের পর চেনাজানা লোকেরা ওই বাসায় ঢোকেন। হয়তো সন্ধ্যার দিকে দুই বোনকে খুন করে তাঁরা পালিয়ে যান।

রাতে সরেজমিনে দেখা যায়, ৬৪৯ পশ্চিম শেওড়াপাড়ায় নার্গিস ভবনের সামনে মানুষের ভিড়। ভেতর থেকে দরজা লাগিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরদেহ উদ্ধারে কাজ করছিল। সেখানে গণমাধ্যমকর্মীদের ঢুকতে দেওয়া হয়নি।

Scroll to Top