প্রতিদিনের খাদ্যতালিকায় সবচেয়ে বেশি ফাইবার মিলবে কোন খাবারে?

প্রতিদিনের খাদ্যতালিকায় সবচেয়ে বেশি ফাইবার মিলবে কোন খাবারে?

শরীর সুস্থ রাখতে ফাইবারের গুরুত্ব অপরিসীম— এটি শুধু পেট ভরানো বা হজমে সাহায্য করাতেই সীমাবদ্ধ নয়। বরং ওজন নিয়ন্ত্রণ, অন্ত্রের সুস্থতা, হৃদ্যন্ত্র ভালো রাখা, হরমোনের ভারসাম্য বজায় রাখা— এমনকি ডায়াবেটিস-এর মতো জটিল রোগ নিয়ন্ত্রণেও ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিদিনের খাদ্যতালিকায় সবচেয়ে বেশি ফাইবার মিলবে কোন খাবারে?

ডাল, শাকসবজি, দানাশস্য এবং ফল— বিভিন্ন খাবার থেকেই ফাইবার পাওয়া যায়। তবে প্রশ্ন থাকে, কোন খাবারে ফাইবার সবচেয়ে বেশি এবং কার্যকর?

বিশেষজ্ঞদের মতে, ফাইবার মূলত দুই ধরনের—দ্রবণীয় (soluble) এবং অদ্রবণীয় (insoluble)। দ্রবণীয় ফাইবার পানিতে মিশে জেলজাতীয় পদার্থ তৈরি করে, যা শরীরে ক্ষতিকর LDL কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে—ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হয়।

অন্যদিকে, অদ্রবণীয় ফাইবার পানিতে গলে না। এটি অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর। সার্বিকভাবে সুস্থ থাকতে হলে এই দুই ধরনের ফাইবারই খাদ্যতালিকায় থাকা জরুরি।

কোন খাবারে সবচেয়ে বেশি ফাইবার পাওয়া যায়?

চিয়াবীজ: প্রতিদিন প্রায় ২ চামচ চিয়াবীজ খেলে ফাইবারের একটি বড় অংশ পূরণ হয়। এতে প্রায় ১০–১১ গ্রাম ফাইবার থাকে। পাশাপাশি এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও বিভিন্ন খনিজ উপাদান।

তিসিবীজ: তিসির বীজও ফাইবারের ভালো উৎস। ২ টেবিল চামচ তিসিবীজে প্রায় ৪–৬ গ্রাম ডায়েটরি ফাইবার পাওয়া যায়। এছাড়া এতে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও প্রয়োজনীয় খনিজ রয়েছে।

গরমে মাথাব্যথার আড়ালে লুকিয়ে মাইগ্রেন! কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

পেয়ারা: পেয়ারা সলিউবল ও ইনসলিউবল—দুই ধরনের ফাইবারেরই চমৎকার উৎস। মাঝারি আকারের একটি পেয়ারায় প্রায় ৬–৯ গ্রাম ফাইবার পাওয়া যায়। এতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টসহ নানা পুষ্টিগুণ রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

Scroll to Top