যেসব অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে আজ

আকাশে মেঘের আনাগোনা, কোথাও বৃষ্টি আবার কোথাও ভ্যাপসা গরম। দিনভর এমনই বদলে যেতে পারে আবহাওয়ার চিত্র। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তাপমাত্রায়ও থাকতে পারে কিছুটা ওঠানামা। আজ কয়েক স্থানে বৃষ্টি হলেও দিনের বেশিরভাগই থাকবে রৌদ্রজ্জ্বল। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বজ্রবৃষ্টি

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া অবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Scroll to Top