যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার বেড়েছে জ্বালানি তেলের দাম | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার বেড়েছে জ্বালানি তেলের দাম | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,  রোববার (২৬ এপ্রিল) বৈশ্বিক বাজারে তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পায়। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০৭ দশমিক ৩৫ ডলার, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এবং চলমান উত্তেজনা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি মূল্যে। তবে এই অস্থিরতার মধ্যেও এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। জাপানের নিকেই ২২৫ সূচক টোকিওতে সকালের লেনদেনে প্রায় শুন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে।

একই সময়ে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা আপাতত যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে অর্থনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতার ওপর আস্থা রাখছেন।

Scroll to Top