ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে গত জুন মাসে ১৪ দফার এ সমঝোতা স্মারক সই হয়েছিল। অন্তর্বর্তী এ চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করা, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার ও কয়েক সপ্তাহের লড়াইয়ের পর ধাপে ধাপে উত্তেজনা কমিয়ে আনা।
কাজেম ঘরিবাবাদিকে উদ্ধৃত করে ইরানের ফার্স নিউজ এজেন্সি বলেছে, ‘যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় থাকা তাদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন ও স্থগিত করেছে।’ তিনি আরও বলেন, ‘তেহরানও এখন চুক্তির বাস্তবায়ন ও এর আওতাধীন সব প্রতিশ্রুতি স্থগিত করেছে এবং বর্তমানে দেশ রক্ষায় ব্যস্ত রয়েছে।’
এর আগেও ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেছিলেন ইরানি কর্মকর্তারা। একই সঙ্গে তাঁরা সতর্ক করেছিলেন যে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা এ চুক্তিকে ঝুঁকিতে ফেলতে পারে।


