ইরানে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, পাশাপাশি বিভিন্ন স্থানে বিস্ফোরণ – DesheBideshe

ইরানে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, পাশাপাশি বিভিন্ন স্থানে বিস্ফোরণ – DesheBideshe


ইরানে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, পাশাপাশি বিভিন্ন স্থানে বিস্ফোরণ – DesheBideshe

তেহরান, ১৯ জুলাই – ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ৫ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে। ক্ষয়ক্ষতি নিরূপণে ইতিমধ্যে ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী গ্রামগুলোতে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই দেশটির বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে যে বন্দর আব্বাসের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ বর্তমানে এসব বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।

তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী স্থানীয় সময় ভোর রাত ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী দ্বীপের বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে। তবে প্রাদেশিক কর্মকর্তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্র হামলা বা যুদ্ধবিমানের উপস্থিতির খবর নিশ্চিত করেননি।

বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এনএন/ ১৯ জুলাই ২০২৬



Scroll to Top