যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
বার্তায় ভিসা আবেদনকারীদেরকে নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদন পাওয়ার সম্ভাবনা কমতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া সফরের আগে চোটের দুশ্চিন্তায় বাংলাদেশ, অনিশ্চিত লিটন-নাহিদ
এতে আরও বলা হয়েছে, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।



