যুক্তরাষ্ট্রের কারাগারে মাদুরো ভালো আছেন, জানালেন ছেলে

যুক্তরাষ্ট্রের কারাগারে মাদুরো ভালো আছেন, জানালেন ছেলে

যুক্তরাষ্ট্রে কারাবন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ভালো আছেন। মাদুরো নিজেই এ কথা জানিয়েছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে।

গতকাল শনিবার এক ভিডিও বার্তায় মাদুরোর ছেলে আইনজীবী নিকোলা মাদুরো গুয়েরা বাবার বরাত দিয়ে বলেন, ‘আমরা ভালো আছি। আমরা যোদ্ধা।’

ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল পিএসইউভি পার্টি মাদুরোর ছেলের এই ভিডিও প্রকাশ করেছে।

Scroll to Top