সাউথ আফ্রিকার মাটিতে আগস্টে সাদা বলের দুই সংস্করণে সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডের সিরিজ। দুই সিরিজের জন্য দল দিয়েছে প্রোটিয়ারা। অজিরা ১০ থেকে ২৪ আগস্ট দুটি সিরিজ খেলতে আসবে।
এইডেন মার্করামকে অধিনায়ক রেখে ১৫ জনের টি-টুয়েন্টি দল দিয়েছে সাউথ আফ্রিকা। টেম্বা বাভুমাকে অধিনায়ক রেখে ১৬ জনের ওয়ানডে দল দিয়েছে।
টি-টুয়েন্টি দল: এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন, রস্সি ফন ডার ডুসেন, ত্রিস্তান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, লুয়ান-ডে প্রিটোরিয়াস, করবিন বোসচ, লুনগি এনগিদি, কাগিসো রাবাদা, নান্দ্রে বার্জের, কুনা মাফাকা, জর্জ লিন্ডে, সেনুরান মুত্তুস্বামী, নাগবা পিটার, প্রিনেলান সুব্রিয়ান।
ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, ম্যাথিউ ব্রিটৎজে, টনি ডে জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, উইয়ান মুল্ডার, লুয়ান-ডে প্রিটোরিয়াস, নান্দ্রে বার্জের, করবিন বোসচ, কাগিসো রাবাদা, লুনগি এনগিদি, কেশভ মহারাজ, সেনুরান মুত্তুস্বামী, প্রিনেলান সুব্রিয়ান।




