যাদের নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

যাদের নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে ৬ নভেম্বর বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ছেলেদের ক্রিকেট দল। এ সিরিজে দুটি টেস্ট খেলবে অ্যান্ড্রু বলবার্নির দল। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই ম্যাচের টেস্ট সিরিজে সিলেটে প্রথমটি মাঠে গড়াবে ১১ নভেম্বর। আইরিশরা দ্বিতীয় টেস্টটি খেলতে নামবে ১৯ নভেম্বর।প্রথম টেস্টের আগে ৭ নভেম্বর বিশ্রামে থাকবে দলটি। ৮-১০ নভেম্বর তিনদিন অনুশীলন করবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

টেস্ট সিরিজে বাংলাদেশ দল: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী এবং হাসান মুরাদ।

Scroll to Top