২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল দিয়েছে প্রথমবার বিশ্বআসরে খেলার অপেক্ষায় থাকা কেপ ভার্দে। কোচ পেদ্রো লেইটাও ব্রিটো সোমবার জানান। আছেন লম্বা সময় ধরে চোটে থাকা ভিয়ারিয়াল সেন্টার-ব্যাক লোগান কস্তা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে চলা বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে নিজেদের ফুটবল ইতিহাসে সোনালী পাতায় নাম লেখায় ৫ লাখ জনসংখ্যার আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি। জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে আইসল্যান্ডের পর বিশ্বকাপের টিকিট অর্জন করেছে তারা।
বিশ্বকাপে গ্রুপপর্বে কেপ ভার্দেকে লড়তে হবে কঠিনের সাথে। গ্রুপ ‘বি’তে তাদের প্রতিপক্ষ সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে, আর সৌদি আরব।
কেপ ভার্দে বিশ্বকাপ দল
কোচ: পেদ্রো লেইটাও ব্রিটো
গোলরক্ষক: ভোজিনহা, মার্সিও রোসা ও সিজে দস সান্তোস।
ডিফেন্ডার: স্তোপিরা, রবের্তো লোপেস, জোয়াও পাউলো, দিনেই, লোগান কস্তা, স্টিভেন মোরেইরা, ওয়াগনার পিনা, সিডনি লোপেস ক্যাব্রাল ও কেলভিন পিরেস।
মিডফিল্ডার: জামিরো মন্টেইরো, কেভিন পিনা, দেরয় দুয়ার্তে, তেলমো আর্কানজো, লারোস দুয়ার্তে ও ইয়ানিক সেমেদো।
ফরোয়ার্ড: রায়ান মেন্দেস, গ্যারি রদ্রিগুয়েস, উইলি সেমেদো, জোভানে ক্যাব্রাল, গিলসন তাভারেস, দিলন লিভ্রামেন্তো, হেলিও ভারেলা ও নুনো দা কস্তা।




