ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেন, ‘আমরা যদি ঘোষণা দিই, তাহলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না।’
আজ শুক্রবার সকালে রাজধানীর বংশালে সুরিটোলা স্কুলের সামনে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক এ হুঁশিয়ারি দিয়েছেন। এ সময় বিএনপির স্থানীয় নেতারা তাঁর সঙ্গে ছিলেন।
ঢাকার একটি আসনও তারা কাউকে দেবেন না—জামায়াতে ইসলামীর এক প্রার্থীর এমন বক্তব্যের বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে ইশরাক হোসেন বলেন, ‘আমরা যদি ঘোষণা দিই, তাহলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। সেটা জামায়াত হোক বা অন্য কোনো দলের প্রার্থী হোক।’


