ম্যাচ চলাকালে কোচের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ম্যাচ চলাকালে কোচের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ম্যাচ চলাকালীন মারা গেছেন সার্বিয়ার ক্লাব রাডনিকি ১৯২৩-এর বসনিয়ান কোচ ম্লাদেন জিজোভিচ। সার্বিয়ান সুপার লিগায় ম্লাদস্ত লুকানির বিপক্ষে সোমবার ম্যাচের ২২ মিনিটে হার্টঅ্যাটাক হয় তার। প্রাণ হারান ৪৪ বর্ষী কোচ।

ফুটবল মাঠে মর্মান্তিক ঘটনাটির সময় দেখা যায় হঠাৎ সাইডলাইনে লুটিয়ে পড়লেন জিজোভিচ। প্রাথমিক চিকিৎসার পর দ্রুতই হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

ম্যাচে যখন ৪১ মিনিটে গড়ায়, কোচের মৃত্যুর খবর আসে। রাডনিকি ২-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচ স্থগিত ঘোষণা করা হয় সেসময়।

জিজোভিচ সাফল্যময় সময় কাটিয়েছেন পূর্ব ইউরোপে। অক্টোবরে রাডনিকির দায়িত্ব নিয়েছিলেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে তার কোচিংয়ে উয়েফা কনফারেন্স লিগে শেষ ১৬তে পৌঁছায় বসনিয়া ও হার্জেগোভিনার ক্লাব এফকে বোরাক।

Scroll to Top