মোহাম্মদপুর জোনের এসিসহ তিন পুলিশ কর্মকর্তা ক্লোজ | চ্যানেল আই অনলাইন

মোহাম্মদপুর জোনের এসিসহ তিন পুলিশ কর্মকর্তা ক্লোজ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, জোনের সহকারি কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।

এ ঘটনার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতেই ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির একটি সূত্র জানায়, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোন থানা এলাকায় আওয়ামী লীগের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে।

এই নির্দেশনার প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

পরিদর্শনের সময় তিনি দেখতে পান, আওয়ামী লীগ যেন মিছিল না করতে পারে, এটা দেখার দায়িত্ব থাকলেও তারা খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন। এ অবস্থায় অতিরিক্ত কমিশনার তাৎক্ষণিকভাবে তাদের বরখাস্তের আদেশ দেন বলে জানা গেছে।

Scroll to Top