‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’ | চ্যানেল আই অনলাইন

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’ | চ্যানেল আই অনলাইন

এক সময় ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ ছিলেন মাহমুদুল আরিফিন খান (সজীব)। সর্বশেষ তাকে দেখা যায় নির্মাতা মাসুম শাহরিয়ার-এর একটি নাটকে। ব্যক্তিগত পরিচয়ে তিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ-এর বড় ভাই।

অভিনয়ের জগৎ থেকে সরে গিয়ে এক পর্যায়ে তিনি পাড়ি জমান নিজ গ্রামের বাড়ি ভালুকা-তে। ময়মনসিংহ জেলার এই এলাকায় কৃষির প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি বেছে নেন কৃষক জীবন। শহরের ব্যস্ততা ছেড়ে গ্রামীণ জীবনের সাদামাটা বাস্তবতায় নিজেকে মানিয়ে নেন তিনি।

তবে অভিনয় ছেড়ে দিলেও সৃজনশীলতা থেকে পুরোপুরি দূরে যাননি মাহমুদুল আরিফিন। লেখালেখি ও গানের চর্চা চালিয়ে গেছেন নিয়মিত। জীবনের এই পর্যায়ে এসে আবারও অভিনয় কিংবা নির্মাণে সক্রিয় হওয়ার ইচ্ছার কথা জানালেন তিনি।

সেই সাথে তিনি জানালেন, তারকা অভিনেতা ও ছোট ভাই আরিফিন শুভর ক্যারিয়ার নিয়েও অজানা সব গল্প। শুভকে নিয়ে তিনি বলেন, ‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’।

সম্প্রতি এসব বিষয় নিয়ে মাহমুদুল আরিফিন মুখোমুখি হন চ্যানেল আই অনলাইনের। ভালুকা থেকে ঢাকায় এসে চ্যানেল আই কার্যালয়ে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি তার জীবনের নানা দিক তুলে ধরেন। জানান, কেন একসময় অভিনয় ছেড়ে কৃষিজীবন বেছে নিয়েছিলেন এবং ভবিষ্যতে কীভাবে আবার মিডিয়ায় নিয়মিত হওয়ার পরিকল্পনা করছেন।

ভিডিও সাক্ষাৎকারে দেখুন বিস্তারিত…

Scroll to Top