
মেয়েদের এশিয়া কাপে গ্রুপপর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডারে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। তিনে নামা সোবহানা মোস্তারির ব্যাটে ভর করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে টিম টাইগ্রেস।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। বাংলাদেশ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান করে। শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ১১৫ রান।
ব্যাটে নেমে শুরুটা ভালো করেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুরাইরিয়া ফেরদৌস। এ দুই ব্যাটার প্রায় পাঁচ ওভার খেলে ৩১ রানের জুটি গড়েন। ১০ বল খেলে ১৪ রান করে আউট হন জুরাইরিয়া। ২৬ বলে ২৬ রান করেন অপর ওপেনার দিলারা।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন তিনে নামা সোবহানা মোস্তারি। ৪০ বল খেলা মোস্তারির ইনিংসে চারটি চারের মার ছিল। ওপেনার দিলারার ২৬ রান বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। শেষ দিকে এসে ১৪ রান করেন ফাহিমা খাতুন।
শ্রীলঙ্কার স্পিনার চামোদি প্রোবোদা ২১ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট নেন সুগন্ধিকা কুমারী এবং একটি করে উইকেট নেন চামারি আতাপাত্তু ও কাভিশা দিলারি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…