টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার জম্মুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী আবদুল্লাহ বলেছেন, আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, ‘বেচারা খেলোয়াড়টার দোষ কী? আমি মানি, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই খারাপ; কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কী ক্ষতি করেছে? বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল। এখনো ভালো আছে। বাংলাদেশ আমাদের দেশে কোনো সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয়, আমাদের কোনো ক্ষতিও করেনি। আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে।’
বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একজন খেলোয়াড়কে সরিয়ে দেওয়া হয়েছে। এতে বিশ্বকাপ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশিরা বলছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। তারা চায় তাদের ম্যাচ অন্য কোথাও হোক।’


