মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল | চ্যানেল আই অনলাইন

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল | চ্যানেল আই অনলাইন

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে শোচনীয় পরাজয় দেখেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ জুলাই। তারপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ অপেক্ষায়। সেটির জন্য দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়কত্ব করবেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়।

টি-টুয়েন্টি সিরিজের জন্য ডাক পেয়েছেন দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরে ভালো করা মোসাদ্দেক হোসেন। প্রায় চার বছর পর টি-টুয়েন্টি দলে ডাক পেলেন তিনি। সবশেষ ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন।

প্রায় তিন বছর পর ডাক পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। সবশেষ এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল তার। তবে সিরিজ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি হবে ১৫ জুলাই, বুলাওয়েতে। দ্বিতীয় ম্যাচ হবে ১৭ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাবে এবং শেষ ম্যাচও কুইন্স স্পোর্টস ক্লাবে।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টুয়েন্টি দল
তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

Scroll to Top