মেক্সিকোতে অভিবাসীদের ট্রাকে সেনাবাহিনীর গুলিতে নিহত ৬ | চ্যানেল আই অনলাইন

মেক্সিকোতে অভিবাসীদের ট্রাকে সেনাবাহিনীর গুলিতে নিহত ৬ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সূত্র: ডয়েচে ভেলে

মেক্সিকোতে মিশর, নেপাল, কিউবা, পাকিস্তান ও ভারত থেকে যাওয়া অভিবাসীদের একটি ট্রাকে গুলে করে মেক্সিকো সেনা সদস্যরা, এতে অভিবাসীদের মধ্যে ৬ জন নিহত হয়। ট্রাকে ৩৩জন অভিবাসী ছিলেন। ৬ জন নিহত এবং আহত হয়েছে আরও ১০ জন।

GOVT

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাকটি একটি সামরিক প্রহরা বলয়কে অতিক্রম করে যাচ্ছিল। তখন সেনা সদস্যরা গুলি চালায়। আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নিতে তারা বাধ্য। আইন ভাঙলে তারা কাউকে কোনো ছাড় দিতে রাজি নয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যারা মারা গেছেন তারা কোন দেশের মানুষ তা এখনও জানা যায়নি। তারা সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, অভিবাসীদের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাই আইনি পথে অভিবাসনের আবেদন করা উচিত। আইনি পথে যাতায়াত করা উচিত। তাহলে এই ধরনের ঘটনা এড়ানো যাবে।

সেনার সদস্যদের দাবি, তারা বিস্ফোরণের শব্দ পায় তখন তারা গুলি চালায়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে দুইজন সেনা গুলি চালিয়েছিল, তাদের ওই শিবির থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাদের সামরিক আদালতে বিচার হতে পারে।

Scroll to Top