ডিসি নিয়োগে লেনদেনের অভিযোগ সত্য নয়: জনপ্রশাসন সচিব | চ্যানেল আই অনলাইন

ডিসি নিয়োগে লেনদেনের অভিযোগ সত্য নয়: জনপ্রশাসন সচিব | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জেলা প্রশাসক নিয়োগ দেয়া নিয়ে অর্থ লেনদেনের যে অভিযোগ উঠেছে তা সত্য নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

বৃহস্পতিবার ৩ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব এ মন্তব্য করেন।

GOVT

তিনি বলেন, জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে অর্থ লেনদেনের যে অভিযোগ, উঠেছে সেটি সত্য নয়। এটি একটি ফেক নিউজ। ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ আমলে নিচ্ছি না।

তিনি আরও বলেন, নিউজে যে স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে সেটি আইফোনের স্ক্রিনশট। কিন্তু আমি ব্যবহার করি স্যামসাং ফোন। আমি সরকারি কোনো ফোন ব্যবহার করি না।

Scroll to Top