মুনাফা লুটতে একটি চক্র জ্বালানি সংকট সৃষ্টি করছে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

মুনাফা লুটতে একটি চক্র জ্বালানি সংকট সৃষ্টি করছে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে তেমন কোন জ্বালানি সংকট নেই, একটি চক্র ফায়দা লুটতে কাল্পনিক জ্বালানি সংকট সৃষ্টি করছে।

তিনি বলেন, বিদ্যুতের সংকট দূর করতে আমরা চেষ্টা করছি। কোনোভাবে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষে কাজ করছি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রশাসক রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন ও এলজিইডি-এর নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস।

অনুষ্ঠানে ৭১০ টি পরিবারকে সহায়তা করা হয় ঢেউটিন এবং টাকা। ৫০০ টি পরিবারকে ১ বান্ডিল টিন এবং ৩ হাজার করে টাকা দেওয়া হয়। ৭০ টি পরিবারকে ১ বান্ডিল করে টিন। ১৪০ টি পরিবারকে ৫ থেকে ৬ হাজার টাকা। ২৯৪ টি প্রতিষ্ঠানকে চেক প্রদান করা হয়। সবমিলে অর্থ সহায়তার পরিমান ২০ কোটি টাকা।

Scroll to Top