মিসরকে অঘটন থেকে বাঁচালেন সালাহ

মিসরকে অঘটন থেকে বাঁচালেন সালাহ

আফ্রিকা কাপ অব নেশনসের আগের চার আসরে খেলা ১২ ম্যাচে কোনো জয় ছিল না মোজাম্বিকের। এবার আসরের প্রথম ম্যাচেই সেই দলটির সামনে পড়েছিল মোহাম্মদ সালাহর টুর্নামেন্ট ফেবারিট মিসর।

ম্যাচের আগে তাই আলোচনার কোথাও ছিল না মোজাম্বিক। টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি কত বড় ব্যবধানে জিতবে তাই নিয়ে ছিল যত আলোচনা। তবে আলোচনার বাইরে থাকা মোজাম্বিকই টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই প্রায় অঘটন ঘটিয়ে দিয়েছিল।

মিসরকে কাঁপিয়েই দিয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত জিততে পারেনি। শেষ মুহূর্তে মোহাম্মদ সালাহর পেনাল্টি গোলে কোনো রকমে হার এড়িয়েছে মিসর। ২-২ ব্যবধানে ড্র হয়েছে ম্যাচটি। গোল পেলেও এ ম্যাচে একরকম নিষ্প্রভই ছিলেন সালাহ। এমনকি কিছু সুযোগও মিস করেছেন।

Scroll to Top