নামাজ কেবল আদায় করলেই হবে না, বরং তা হতে হবে খুশু-খুজুর (পরিপূর্ণ একাগ্রতার) সঙ্গে। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই সফল মুমিনরা, যারা তাদের নামাজে বিনয়ী।’ (সুরা মুমিনুন, আয়াত: ১-২)
পক্ষান্তরে যারা নামাজে গাফেল থাকে, তাদের জন্য কঠিন শাস্তির সতর্কবাণী রয়েছে (সুরা মাউন, আয়াত: ৪-৫)।
তাই নামাজ এমনভাবে আদায় করতে হবে, যাতে তা আমাদের চিন্তা, আচরণ ও জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনে।
সত্যিকার অর্থে সেই নামাজই পরিপূর্ণ, যা মানুষকে অশোভন ও মন্দ কাজ থেকে বিরত রাখে।
ফয়জুল্লাহ রিয়াদ: মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা