মধ্যপ্রাচ্য ইস্যুতে সংকটে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের সামনে কঠিন পথ দেখছে আইআরজিসি – DesheBideshe

মধ্যপ্রাচ্য ইস্যুতে সংকটে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের সামনে কঠিন পথ দেখছে আইআরজিসি – DesheBideshe


মধ্যপ্রাচ্য ইস্যুতে সংকটে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের সামনে কঠিন পথ দেখছে আইআরজিসি – DesheBideshe

তেহরান, ৩ মে – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের পরিধি ক্রমান্বয়ে সংকীর্ণ হয়ে আসছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করেছে যে তেহরান ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটনের বিপরীতে চীন, রাশিয়া এবং ইউরোপের অবস্থান ও সুরে উল্লেখযোগ্য পরিবর্তনের বিষয়টিও তারা উল্লেখ করেছে।

আইআরজিসির মতে এই পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন সীমিত বিকল্প রয়েছে। তাকে হয় একটি অসম্ভব সামরিক অভিযান অথবা ইরানের সাথে একটি প্রতিকূল চুক্তির মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখন সংকুচিত হয়ে পড়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র শান্তির জন্য নয় দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। এর পাল্টা জবাবে তেহরান স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ১৪ দফার একটি প্রস্তাব পেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের এই নতুন প্রস্তাবটি পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন। তবে প্রস্তাবটির গ্রহণযোগ্যতা নিয়ে তিনি গভীর সংশয় প্রকাশ করেছেন।

এস এম/ ৩ মে ২০২৬



Scroll to Top