‘ভেলকি’ পিচে ভারতের কাজ কঠিন করল পাকিস্তান! ৩০০ বলে যা টার্গেট, আজ খেলা জমবে!

‘ভেলকি’ পিচে ভারতের কাজ কঠিন করল পাকিস্তান! ৩০০ বলে যা টার্গেট, আজ খেলা জমবে!

Last Updated:

India vs pakistan- চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের বিরুদ্ধে স্লো শুরু করল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ৫০ ওভার লড়াই করার মতো টার্গেট দিল মহম্মদ রিজওয়ানের দল।

News18‘ভেলকি’ পিচে ভারতের কাজ কঠিন করল পাকিস্তান! ৩০০ বলে যা টার্গেট, আজ খেলা জমবে!
News18

দুবাই: প্রথম ২০ ওভারে ৮০টি ডট বল। নিউজিল্যান্ডের পর ভারতের বিরুদ্ধে পাকিস্তানের স্লো স্টার্ট। গত ম্যাচে ১৫ ওভারে ৬৬টি ডট বল খেলেছিলেন পাকিস্তানি ব্যাটাররা। এবার ১২০ বলের মধ্যে ৮০ বল ডট।

ভারতের বিরুদ্ধে প্রথম ২০ ওভারের মধ্যে ১৩.২ ওভার কোনও রানই করতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা। দুই ওপেনার বাবর ও ইমাম উল হক যতক্ষণ ক্রিজে ছিলেন, তবু রানের চাকা গড়াচ্ছিল। তাঁরা আউট হতে আরও স্লো হয়ে হয়ে গেল পাকিস্তানের ইনিংস। মহম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল বড় শট খেললেন না। ওদিকে, সিঙ্গলস-এও রান এগিয়ে যেতে পারছিলেন না।

আরও পড়ুন- পাকিস্তান ম্যাচের আগে আবার ‘হারলেন’ রোহিত শর্মা! কে আগে ব্যাট করবে? জেনে নিন

দুবাইয়ের এই উইকেটে বড় রান করা চাপের। পিচ স্লো। এমন উইকেটে স্লো স্টার্ট হতেই পারে, তাই বলে এতটা! পাকিস্তানি ব্যাটাররা কি তা হলে চাপের মুখে পড়লে খোলসে ঢুকে পড়েন! তবে এদিন ভারতীয় বোলারদের প্রশংসা প্রাপ্য। বিশেষ করে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের। তাঁরা পাকিস্তানি ব্যাটারদের লাগাতার চাপে রেখেছিলেন।

এই ম্যাচে শামিকে মেজাজে পাওয়া গেল না। প্রথম ওভার শেষ করলেন ১১টি ডেলিভারি করে। পায়ে সমস্যা হচ্ছিল। লেন্থ ঠিক থাকলেও বোলিংয়ে লাইন ছিল না। কোনও উইকেট পাননি এদিন শামি। কুলদীপ পেলেন তিন উইকেট, পান্ডিয়া ২টি।

ফিল্ডিং নিয়ে ভারতীয় দলের চিন্তা থাকল। হর্ষিত রানা ও কুলদীপ যাদব ক্যাচ ফেললেন। যদিও কুলদীপের ক্যাচ ছিল ৫০-৫০। আরও একজন ক্রিকেটার লাগাতার নিজেকে প্রমাণ করে চলেছেন। তিনি অক্ষর প্যাটেল। যে কোনও বিভাগে তিনি দুরন্ত। ভারতীয় দলে তারকাদের ভিড় বেশি। তাতে অক্ষর হারিয়ে যান বটে! কিন্তু তিনি যে লম্বা রেসের ঘোড়া, তা বারবার বুঝিয়ে দেন।

ভারতের বিরুদ্ধে পুরো ৫০ ওভার খেলতে পারল না পাকিস্তান। ২৪১ রানে গুটিয়ে গেল রিজওয়ানের দল।

বাংলা খবর/ খবর/খেলা/

‘ভেলকি’ পিচে ভারতের কাজ কঠিন করল পাকিস্তান! ৩০০ বলে যা টার্গেট, আজ খেলা জমবে!

Next Article

এক বছর হয়নি ডিভোর্স হয়েছে, পান্ডিয়া আবার প্রেমে! প্রেমিকা হাজির ভারত-পাক ম্যাচে!

Scroll to Top