ভূমিকম্পে নিহত-আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে প্রশাসন | চ্যানেল আই অনলাইন

ভূমিকম্পে নিহত-আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে প্রশাসন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২১ নভেম্বরের ভূমিকম্পের দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারবর্গকে সর্বোচ্চ ২৫ হাজার ও আহত ব্যাক্তিকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম শুক্রবার (২১ নভেম্বর) রাতে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণ হারিয়েছেন এমন ক্ষেত্রে এ সহায়তার সুযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের ঘটনায় আহত ব্যাক্তিকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আহত ব্যক্তি চাইলে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশক্রমে এ সহায়তা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাহায্য প্রত্যাশী রোগী বা নিজে যোগাযোগে অক্ষম রোগীর ক্ষেত্রে হাসপাতালে তত্ত্বাবধানকারী বা এটেনডেন্ট অথবা নিকটাত্মীয় এক্ষেত্রে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে প্রয়োজনীয় যোগাযোগ করে এই সহায়তা গ্রহণ করতে পারবেন।

ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এই দূর্ঘটনায় পতিত হয়ে ঢাকায় আহত হয়েছেন এমন ব্যক্তিবর্গের ক্ষেত্রে এই সহায়তা প্রদান করা হবে।

Scroll to Top