ভিন্টেজ গ্ল্যামারে আকর্ষণ জাগাচ্ছেন কে এই দেশি অভিনেত্রী

মডেলিং করেছেন এর আগে সেমন্তী সৌমী। দেখা গিয়েছে তাঁকে টিকটকেও। আজকাল টিকটকের জনপ্রিয় তারকারা প্রায়ই পা রাখছেন ওয়েবনাটকের জগতে। সেই পথ ধরে সেমন্তীও নজর কাড়ছেন ইউটিউবে বিভিন্ন নাটকে অভিনয় করে। মিউজিক ভিডিওতেও দেখা যায় এই সুন্দরী মডেল ও অভিনেত্রীকে। আর সেই সঙ্গে তাঁর নানা আকর্ষণীয় লুক চোখে পড়ে সামাজিক মাধ্যমে। এবারে তিনি আকর্ষণ জাগাচ্ছেন ভিনটেজ গ্ল্যাম লুকে।

Scroll to Top