ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আগামীকাল বৃহস্পতিবার তাঁর পরিচয়পত্র পেশ করবেন। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র পেশ করবেন।
রিয়াজ হামিদুল্লাহ নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে গত ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লি আসেন। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।



