যোগেন চৌধুরী ২০১৪ সালে তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন । ২০২০ সাল পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। দেশে বিদেশে বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছিলেন শিল্পী।
১৯৩৯ সালে বাংলাদেশের ফরিদপুরের দহরপাড়া গ্রামে জন্ম যোগেন চৌধুরীর। তাঁর পিতা প্রমথনাথ চৌধুরী ছিলেন ফরিদপুরের জমিদার। মা ভালো আলপনা দিতেন। সেখান থেকেই ছবি আঁকায় আগ্রহ এই শিল্পীর।
আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, দেশভাগের সময় কলকাতায় চলে আসে যোগেন চৌধুরীর পরিবার। তাঁর শিল্পশিক্ষার হাতেখড়ি কলকাতাতেই। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্র্যাফটে পড়াশোনা করেছিলেন তিনি। তারপর হাওড়া জেলা স্কুলে অঙ্কন শিক্ষক হিসেবে কাজ করেছিলেন। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার হিসাবে যোগ দেন। ১৯৬৫ সালে প্যারিসে যান উচ্চশিক্ষার জন্য। রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটরের দায়িত্বপালন করেছিলেন তিনি।

