বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারিতে আহত ৭ | চ্যানেল আই অনলাইন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারিতে আহত ৭ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- নাঈম হামিদ পৃথু, ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আলমিন (২৪)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, এখন পর্যন্ত আহত সাতজন চিকিৎসা নিতে এসেছেন।

GOVT

আহত শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার যাত্রাবাড়ী এলাকায় সমন্বয়কদের মধ্যে মতবিনিময় সভা ছিল। সেখান নাঈম হামিদ পৃথু নামের এক শিক্ষার্থীকে ও আন্দোলনের সক্রিয় এক সদস্যকে মারধর করে আশিকুজ্জামান হৃদয়, শিমুল, আশিকসহ আরও কয়েকজন। তারাও বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য। সেই ঘটনার মিমাংসার জন্য আজ দুপুরে প্রধান কার্যালয়ে বসে আলোচনার কথা ছিল। সেই অনুযায়ী সবাই সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে কার্যালয়ের ভেতরে আজও তাদেরকে পিটিয়ে আহত করা হয়।

Scroll to Top