বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে (সেশন ২০২৫-২৬) ভর্তির জন্য তৃতীয় ধাপের ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফাঁকা থাকা আসনগুলোতে মেধাক্রম অনুসারে দুটি পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ।
এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষে বেশির ভাগ আসন ফাঁকা থাকায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। মোট ৬৩০টি আসনের মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ২০৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনো আসন ফাঁকা ৪২১টি, যা তৃতীয় ধাপে (মেধাক্রম ১৮০১ থেকে ৩৩০০ পর্যন্ত) ভর্তি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা হবে।



