
ঢাকা শহরকে আরও বাসযোগ্য করে তুলতে বস্তি এলাকার উন্নয়নে আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক। এই লক্ষ্যে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও জানান উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে তুলনামূলক কম সুদে ঋণ দিয়ে থাকে। এই কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সংস্থাটির কাছ থেকে ঋণসহায়তা নিয়ে থাকে। ঢাকাকে আরও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। বিশেষ করে রাজধানীর বস্তি এলাকার জীবনযাত্রার মান উন্নয়নে বিশ্বব্যাংক সহায়তা করবে।
তিনি জানান, তবে প্রকল্পের আওতায় কী ধরনের কাজ করা হবে এবং কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক পর্যায়ে এই খাতে ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

