বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসের অখেলোয়াড় সূলভ আচরণ আলোচনার কেন্দ্রে। তাকে নিয়ে আরেকটি তথ্য সামনে এলো। পাঁজরে মারাত্মক ফাটল নিয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি।
ক্রীড়া সাংবাদিক মার্টিন আরেভালোর প্রতিবেদন, নকআউট পর্বের শেষ ৩ ম্যাচে সুইজারল্যান্ড, ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে ফাইনালে তিনি তীব্র শারীরিক যন্ত্রণা সহ্য করে খেলেছেন। তবে বিষয়টি দলের বাইরে আসতে দেননি।
বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা দল বা মেডিকেল স্টাফের পক্ষ থেকে পারেদেসের চোটের বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল।
মূলত প্রতিপক্ষ খেলোয়াড়রা যাতে চোটের সুযোগ নিয়ে শারীরিক আক্রমণাত্মক ফুটবল না খেলতে পারে এবং দলের মনোবল ধরে রাখতে নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তারকা মিডফিল্ডারের উপস্থিতি সুনিশ্চিত করার জন্য এ পথে হেঁটেছিল আর্জেন্টিনা দল।
প্রতিবেদনে এসেছে, ম্যাচ চলাকালীন কয়েকবার পারেদেসের স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতেও মারাত্মক কষ্ট হচ্ছিল। তবুও দলের প্রয়োজনের কথা চিন্তা করে মাঠ ছেড়ে যাননি এ মিডফিল্ডার।



